শ্রীপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালন
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:৩৯ পিএম (ভিজিট : ২১৯)

X
আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা। শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. প্রনয় ভূষণ দাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: হাসিবুল আসিফ, নার্স সুপারেন্টেন হোসনে আরা, বিলকিস, ফরিদা সহ সেবিকারা।
-বাবু /এ.এস