কেন্দুয়ায় ১ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত আসামী গ্রেপ্তার

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১ম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ মিয়া নামের বখাটের যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে।

2023-05-12T15:55:53+00:00
2023-05-12T15:55:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ১ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত আসামী গ্রেপ্তার
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২৩৮)
X


নেত্রকোনার কেন্দুয়ায় ১ম শ্রেণির শিশু শিক্ষার্থীকে  ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ মিয়া নামের বখাটের যুবকের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে। শিশুটি উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১মে) শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেছেন। 

উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এঘটনাটি ঘটে। ধর্ষক হাবিবুল্লাহ মিয়া (৩২) ঐ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে শিশুটির মা হাবিবুল্লাহকে এনজিও থেকে টাকা উঠিয়ে দেয়ার জন্য হাবিবুল্লাহর কাছে তার বাড়িতে শিশুটিকে রেখে স্থানীয় বাজারে যায়। বাজার থেকে এসে দেখে, তার মেয়ে অসুস্থ এবং জামা কাপড় রক্তে ভেজা। তখন শিশুটিকে তার মা জিজ্ঞাসা করলে সে বলে, আমাকে ১০ টাকা দিয়ে মজা কিনার জন্য লোভ দেখিয়ে ডেকে ঘরের ভিতর এনে খাটের উপর শুয়াইয়া হাবিবুল্লাহ আমাকে ধর্ষণ করে এবং সে তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে মেয়ের মা স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগিতায় ধর্ষকে আবার ডেকে আনে। তখন ধর্ষক ঘটনা শিকার করে এবং উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে। স্থানীয় নেতৃবৃন্দ মনে এরকম ঘটনার ক্ষমার অযোগ্য। পরে তারা ধর্ষকে আটকে রেখে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে ধর্ষককে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়। 

পরে এ ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাবিবুল্লাহকে প্রধান  এবং একমাত্র আসামি করে মামলা করেন। এতে হাবিবুল্লাহর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। শিশুটির মা-বাবা জানান, "আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম  জানান, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায়  মামলা হয়েছে। অন্যদিকে ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-বাবু /এ.এস




  বিষয়:   কেন্দুয়া  শিক্ষার্থী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy