প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৪:৪২ পিএম (ভিজিট : ২৭৮)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো রাজাপুর উত্তর পাড়ার মো. নান্নু মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৩) ও আজমপুর রেলওয়ে কলোনির মো. সাহাবুদ্দিনের ছেলে মো. সিজান মিয়া (২২)।
শুক্রবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আখাউড়া থানা পুলিশ। তারা জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামরুজ্জামান ও এএসআই উৎপল দেওয়ানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উত্তর ইউনিয়নের রাাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আমোদাবাদ-রাজাপুর সড়ক থেকে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এই দুজনের বিরুদ্ধে পূর্বেও একটি করে মাদক মামলা রয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
-বাবু/এ.এস