প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫:৩৮ পিএম (ভিজিট : ২৭৬)

X
রাজশাহীর বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক, রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব আবু বাক্কার আলীর স্ত্রী রায়হানা বেগম গত বৃহস্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি স্বামী, তিন ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সকলেই তার আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।