নবদম্পতিকে আটকে স্বর্ণালংকার লুটের অভিযোগ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের ব্যক্তিগত সহকারী মাছুম হাসান শুভর বিরুদ্ধে নবদম্পতিকে আটক করে মারধর ও

2023-05-12T18:29:48+00:00
2023-05-12T20:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবদম্পতিকে আটকে স্বর্ণালংকার লুটের অভিযোগ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬:২৯ পিএম  আপডেট: ১২.০৫.২০২৩ ৮:৩৮ পিএম  (ভিজিট : ২৪৮)
নরসিংদীর মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের ব্যক্তিগত সহকারী মাছুম হাসান শুভ (লালবৃত্ত) | ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের ব্যক্তিগত সহকারী মাছুম হাসান শুভ (লালবৃত্ত) | ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের ব্যক্তিগত সহকারী মাছুম হাসান শুভর বিরুদ্ধে নবদম্পতিকে আটক করে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠছে। 

এই ঘটনায় ভোক্তভোগীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত মাছুম হাসান শুভকে আটক করে। 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার আনোয়ার সিএনজি স্টেশনে এই ঘটনা ঘটে। মাছুম হাসান শুভ মনোহরদী শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

রাতেই ভুক্তভোগী হারুনুর রশিদ ধ্রুব বাদী হয়ে শুভসহ ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া পর শুক্রবার মামলাটি নথিভুক্ত করে আসামি শুভকে কারাগারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করেছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।






  বিষয়:   নবদম্পত্তি  মারধর  স্বর্ণালংকার লুট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy