আজ ভোর থেকে চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

অতিপ্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাথমিকভাবে ৪২ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া

2023-05-13T07:09:38+00:00
2023-05-13T07:09:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ভোর থেকে চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৭:০৯ এএম   (ভিজিট : ১৩০)
X

অতিপ্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাথমিকভাবে ৪২ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। 

শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরদিন রোববার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে পণ্য খালাস বন্ধ করে দিয়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দর। জেটিতে অবস্থানরত বড জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যেতে বলা হয়েছে। লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শুক্রবার (১২ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে বন্দর সচিব ওমর ফারুক বলেন, আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি। সেই অনুযায়ী কাজ চলছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। বড় জাহাজগুলো বন্দর থেকে বের করে দেওয়া হয়েছে। এগুলো ইঞ্জিন চালু রেখে বহির্নোঙরে থাকবে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি (শুক্রবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ১৪ মে (রোববার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ১৩ মে (শনিবার) সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy