গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী(৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর

2023-05-13T12:45:31+00:00
2023-05-13T12:45:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১২:৪৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী(৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।

নিহতের বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী(২৫) মাদকাসক্ত ছিলো।

প্রায় প্রতিদিনই আমার ভাই মাদকের টাকার জন্য আমার বাবার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। আজ শনিবার সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বটি দিয়ে আমার বাবার পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy