ঘূর্ণিঝড় মোখা : এখন পর্যন্ত কুয়াকাটায় তেমন কোন প্রভাব পড়েনি

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব পড়েনি।সকাল থেকে গুমট আবহাওয়া বিরাজ করছে,কখনো মেঘ কখনো রৌদ্রজ্জল। প্রচন্ড

2023-05-13T15:33:16+00:00
2023-05-13T15:33:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় মোখা : এখন পর্যন্ত কুয়াকাটায় তেমন কোন প্রভাব পড়েনি
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৮৭)
X

কুয়াকাটায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব পড়েনি। 

সকাল থেকে গুমট আবহাওয়া বিরাজ করছে,কখনো মেঘ কখনো রৌদ্রজ্জল। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছে না। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত রয়েছে। তবে পর্যটকদের সাগরে নামা থেকে বিরত রাখা হচ্ছে। 

এদিকে মৎস্য বন্দর, সমুদ্র সৈকত ও দুর্গম এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ  কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিপিপি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। 

পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান জানিয়েছেন বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে তা বিপদসীমার প্রায় ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

-বাবু /এ.এস





  বিষয়:   মোখা  কুয়াকাটা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy