ডোমারে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ১০জন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ডাকাতি মামলার একজন, আদালতের ওয়ারেন্টভুক্ত আটজন ও অন্যান্য মামলায় একজনসহ ১০জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।শুক্রবার

2023-05-13T17:05:09+00:00
2023-05-13T17:05:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ১০জন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৭২৭)
X


নীলফামারীর ডোমারে ডাকাতি মামলার একজন, আদালতের ওয়ারেন্টভুক্ত আটজন ও অন্যান্য মামলায় একজনসহ ১০জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও ডাকাতির মামলার আসামীকে নীলফামারী সদর কালীতলা বাজার থেকে একটি মটর সাইকেল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র নির্দেশনায় ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী নেতৃত্বে ওসি (তদন্ত) মাসুদ করিম, এসআই কাওছার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট রাউতা গ্রামের শরৎ দাশের ছেলে ও ডোমার থানার ডাকাতি মামলার আসামী রতন দাশ। আদালত হতে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চিকনমাটি বসতপাড়া এলাকার ফজলু রহমানের ছেলে আল আমিন ওরফে রাজু। এনজিআর মামলার ছোট রাউতা মাদ্রাসা পাড়ার মৃত অফিল উদ্দিনের ছেলে রাজু মিয়া, আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে মুন্না, বাবুল মিয়ার ছেলে সাজু ইসলাম, মৃত কফিল উদ্দিনের ছেলে মজনু মিয়া। মৌজা পাঙ্গা এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মানদুলু, আফতাব উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে সকলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy