ধানমন্ডিতে ৬ তলা থেকে পড়ে এসি মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে এসির কাজ করার সময় ছয়তলা থেকে নিচে পড়ে সুজন কুমার দাস (২৯) নামে এক এসি মিস্ত্রি

2023-05-14T00:33:05+00:00
2023-05-14T00:33:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে ৬ তলা থেকে পড়ে এসি মিস্ত্রি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১২:৩৩ এএম   (ভিজিট : ১৬৬)
X

রাজধানীর ধানমন্ডিতে এসির কাজ করার সময় ছয়তলা থেকে নিচে পড়ে সুজন কুমার দাস (২৯) নামে এক এসি মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, সুজন কুমার এসির মিস্ত্রি ছিলেন। আজ দুপুরের দিকে ধানমন্ডি ৮/এ রোডের ষষ্ঠ তলার বাইরের অংশে এসির কাজ করছিলেন। এমন সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে সুজনের মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সুজন মিরপুরে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত হারাধন চন্দ্র দাসের ছেলে। 


বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy