কক্সবাজারে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার হারবাং

2023-05-14T08:31:53+00:00
2023-05-14T08:40:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ইয়াবাসহ আটক ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৮:৩১ এএম  আপডেট: ১৪.০৫.২০২৩ ৮:৪০ এএম  (ভিজিট : ১৬৮)
X

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার হারবাং ও দুপুরে মহাসড়কের ডুলাহাজারা বনবিভাগের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।  

থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে হারবাং পুলিশ ফাঁড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশার তল্লাশি চালিয়ে মমতাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হাতে থাকা পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো ১৯টি প্যাকেট থেকে ৩ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। মমতাজ হারবাং ইউনিয়নের জমিদার পাড়ার শফিউল ইসলামের ছেলে।

এদিকে দুপুরে মহাসড়কের ডুলাহাজারা বন বিট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। তাদের হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে পলিথিন মোড়ানো ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক তিনজন হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নের মোস্তফা শেখের ছেলে মো. মিরাজ (৩৭), তৈয়ব আলীর মেয়ে মিনারা বেগম (৩৩) ও নাজিরপুর পৌরসভার শ্রীরামকাটি এলাকার মতিয়ার রহমানের মেয়ে রুনা বেগম (৩৯)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাবু/জেএম 




  বিষয়:   ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy