পুরান ঢাকায় খাবারের হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পুরান ঢাকায় একটি খাবারের হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ

2023-05-14T10:41:39+00:00
2023-05-14T10:41:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুরান ঢাকায় খাবারের হোটেলে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১০:৪১ এএম   (ভিজিট : ১২৯)
X

রাজধানীর পুরান ঢাকায় একটি খাবারের হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।


রোববার (১৪ মে) সকাল ৯টা ৩৪ মিনিটে পুরান ঢাকার নবাবপুর রোডে একটি খাবার হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ সকাল ৯টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা সকাল ৯টা ৫৩ মিনিটে আগুন নির্বাপণ করেছে বলে আমাদের জানায়।


তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy