প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১:০৪ পিএম (ভিজিট : ২০৪)

X
নড়াইলে বিশ্ব মা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
রোববার (১৪ মে) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর কাবিতা, আবৃতি, সাস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়ের হোসেন চৌধুরী, নড়াইলের মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রাতনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন।
বাবু/জেএম