বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) রাত ৮টার পর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা

2023-05-14T13:45:08+00:00
2023-05-14T13:45:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ২৩৬)
X

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) রাত ৮টার পর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে।  


লামা থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃত ব্যক্তি হলেম মো. নুরুল আবছার (৪০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, ধান পাকার মৌসুমে বন্য হাতির দল এসে ধান নষ্ট করে থাকে। মো. নুরুল আবছার বাড়ির পাশের নিজ ধান খেত দেখতে গিয়ে বন্য হাতির দলের সামনে পড়ে। এসময় একটি হাতি তাকে পা দিয়ে থেতলে দেয়। এ অবস্থায় তাকে নিকটস্থ মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


এর আগে, গত ৭ মে দিবাগত রাত আড়াইটার দিকে একই ইউনিয়নের কুমারি চাক কাটা এলাকায় বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক ব্যক্তি মারা যান। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু হয়।


বাবু/জেএম 





  বিষয়:   বন্য হাতি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy