আখাউড়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে বাবা বকাঝকা করেন আর এতে অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামে অষ্টম শ্রেণিতে

2023-05-14T14:50:01+00:00
2023-05-14T14:50:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ২:৫০ পিএম   (ভিজিট : ৪০০)
X

লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে বাবা বকাঝকা করেন আর এতে অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

নিহত তানজিবুল ইসলাম খাদেম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে ও রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 

পুলিশ জানায়, লেখাপড়া না করা ও অমনোযোগী হওয়ায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে রোববার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুল ইসলাম বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে পড়াশোনা না করা ও অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

বাবু/জেএম 




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy