শেখ হাসিনার নেতৃত্ব এখন বিশ্বে রোল মডেল

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সাধারণ জনগণের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী ও

2023-05-15T07:28:45+00:00
2023-05-15T07:28:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেপুটি স্পিকার
শেখ হাসিনার নেতৃত্ব এখন বিশ্বে রোল মডেল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৭:২৮ এএম   (ভিজিট : ১৪১)
X

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সাধারণ জনগণের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী ও তাদের উত্তরাধিকারমুক্ত করতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তরুণ ও যুব সমাজ বাংলাদেশকে কলঙ্কমুক্ত দেখতে চায়। বিশ্বের উন্নত দেশের নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বকে রোল মডেল মনে করেন।

রোববার (১৪ মে) দুপুরে সাঁথিয়ার রুপসী, বাউশগাড়ী গণহত‌্যা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সময় লেবাসধারী একদল ধর্ম ব‌্যবসায়ী রুপসী, বাউশগাড়ী, করমজা, মাধপুর ও শহীদনগরসহ বিভিন্ন জায়গায় গণহত‌্যা চালিয়েছে। ইসলাম কখনো একজন মানুষকে বিনা বিচারে হত‌্যার স্বীকৃতি দেয় না ও সমর্থন করে না। তারা ইসলামের নামে পাকিস্তানি এজেন্ডা এ দেশে বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। গণহত‌্যাকারীরা মানবতার দুশমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে গণহত‌্যা পরিচালনাকারীদের সঠিক আইনি প্রক্রিয়ার মাধ‌্যমে বিচার কার্যকর করে শহীদ পরিবারের উত্তরাধিকারদের ভেতর জমে থাকা কষ্ট দূর করেছেন।


মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ‌্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ‌্যে তার গৃহীত পরিকল্পনা বিশ্বব‌্যাপী সমাদৃত। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন ও তার সন্তানদের জন‌্য আদর্শ বলে উল্লেখ করেন।


পরে ১৪ মে ১৯৭১ সালে রুপসী, বাউশগাড়িতে গণহত‌্যায় শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয় ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy