রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মাহাম্মদ (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার

2023-05-15T12:15:36+00:00
2023-05-15T12:15:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১২:১৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মাহাম্মদ (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর সিকদার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাহাম্মদ উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের দুই নম্বর ওয়ার্ডের নয়া বাড়ির নুরুল আমিনের ছেলে।

আহতরা হলেন- মো. ইউসুফ (৪৫) ও আব্দুল করিম (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সকলে একই গ্রামের বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম 




  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy