সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।রবিবার রাতে উপজেলার জামতৈল

2023-05-15T14:40:58+00:00
2023-05-15T14:40:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ২:৪০ পিএম   (ভিজিট : ১৬৫)
X

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার রাতে উপজেলার জামতৈল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত এরশাদ শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া এলাকার সেরাজুল ইসলামের ছেলে। সে পেশায় তাঁত শ্রমিক।

স্থানীয়রা জানান, রবিবার রাতে পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয় এরশাদ। পরে রাত ১১টার দিকে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস নামে একটি ট্রেন খুলনা যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মতিন শেখ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম 





  বিষয়:   আত্মহত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy