আদিতমারী ইউএনও’র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত।মঙ্গলবার (১৬ মে) সকালের দিকে

2023-05-16T20:52:48+00:00
2023-05-16T20:52:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আদিতমারী ইউএনও’র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩০৫)
X

লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত। 

মঙ্গলবার (১৬ মে) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এসময় তালিকা করে সহায়তার কথা জানান তিনি।

এর আগে রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল সহ কুটির পার, চৌধুরী বাজার, বালাপাড়া, গোবর্ধন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে যায় টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় ছোট শিশুসহ বৃদ্ধ আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি।

বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ।

সংবাদ পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রওজাতুন জান্নাত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম। তিনি ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাথে কথা বলেন। তাদের ক্ষতির বিবরণ সহ দুঃখ দুর্দশার কথা শোনেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তালিকার কাজ চলছে। তালিকা সম্পন্ন করে দ্রুতই উর্ধতন অফিসে পাঠানো হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy