সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত

2023-05-17T09:18:35+00:00
2023-05-17T09:18:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৯:১৮ এএম   (ভিজিট : ১৩৪)
X

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।


নিহত মঞ্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।


তিনি আরও বলেন, নিহত মঞ্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy