ফরিদপুরে দুইদিন ধরে চলছে ভাঙচুর ও লুটপাট

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায়

2023-05-17T09:36:16+00:00
2023-05-17T09:36:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে দুইদিন ধরে চলছে ভাঙচুর ও লুটপাট
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৯:৩৬ এএম   (ভিজিট : ১৫০)
X

ফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এদিকে গত দুই দিন ধরে ওই গ্রামে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।


এলাকাবাসী বলছে, আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের জলিল মাতুব্বরের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী কাউসার মাতুব্বরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলমগীর মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়। আলমগীর মাতুব্বর জলিল মাতুব্বরের সমর্থক ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


এ ঘটনায় মৃত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম (৫০) বাদী হয়ে সোমবার ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এরপর মঙ্গলবার সকালে ছোট খারদিয়া গ্রামের সানু মাতুব্বরের গরুর খামারে আগুন লাগে। খবর পেয়ে ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে। সানু মাতুব্বর এ হত্যা মামলার তিন নম্বর আসামি। 


ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে গরুর খামারের একটি টিনের ঘর পুড়ে যায়।


এছাড়া মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামের আদু ফকির, কামাল ফকির, শুকুর আলী, মোতালেব মিয়ার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরাও প্রত্যেকে আসামি পক্ষের সমর্থক।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আসামিপক্ষের একজনের গরুর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy