সন্তানকে হারিয়ে কিছুতেই বিলাপ থামছে না বৃদ্ধ বাবা-মায়ের

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

ওমানের দুখুম এলাকায় ওয়েল্ডিং করার সময় ৩ তলা ভবন থেকে নিচে পড়ে নিহত দেলোয়ার হোসেন রিয়াদের (২৭) গ্রামে

2023-05-17T09:50:05+00:00
2023-05-17T09:50:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্তানকে হারিয়ে কিছুতেই বিলাপ থামছে না বৃদ্ধ বাবা-মায়ের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৯:৫০ এএম   (ভিজিট : ১৩১)
X

ওমানের দুখুম এলাকায় ওয়েল্ডিং করার সময় ৩ তলা ভবন থেকে নিচে পড়ে নিহত দেলোয়ার হোসেন রিয়াদের (২৭) গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বড় সন্তানকে হারিয়ে কিছুতেই বিলাপ থামছে না বৃদ্ধ বাবা-মায়ের।


মঙ্গলবার (১৬ মে) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিম খাঁ বাড়িতে রিয়াদের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


জানা যায়, ২ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে ওমান পাড়ি দেন রিয়াদ। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজিম খাঁ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ৫ মে (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় তিন তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন রিয়াদ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত রিয়াদের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার ছেলে ২০২০ সালে ওমানে পাড়ি জমিয়েছিলো। সে আমার বড় ছেলে। বিয়েও করাতে পারিনি। এবার বাড়িতে এসে বিয়ে করার কথা ছিল। কিন্তু আমার বাবা লাশ হয়ে ফিরে এলো।


সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে রিয়াদ আজ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন। এক নজর মরদেহ দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। বাড়ির পাশে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy