বজ্রপাতে ১৪টি গরুসহ কৃষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের

2023-05-17T10:13:41+00:00
2023-05-17T10:13:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বজ্রপাতে ১৪টি গরুসহ কৃষকের মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:১৩ এএম   (ভিজিট : ১২৮)
X

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। মৃতের বাবা আলহাজ প্রামানিক বলেন, বিকেলে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় তখন আমি ফোনে ছেলেকে দ্রুত বাড়িতে চলে আসতে বলি।

বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হলে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই সজিব মারা যান।

বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে ১৪টি গরুসহ একজন কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy