বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানী শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকায় জামিয়া এছাকিয়া মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিসান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের

2023-05-17T11:02:28+00:00
2023-05-17T11:07:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১১:০২ এএম  আপডেট: ১৭.০৫.২০২৩ ১১:০৭ এএম  (ভিজিট : ১২৪)
X

রাজধানী শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকায় জামিয়া এছাকিয়া মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিসান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।


বুধবার (১৭ মে ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।


মৃত লিসানের মাদ্রাসার অফিস সহায়ক ইয়াসিন আরাফাত জানান, লিসান জামিয়া এছাকিয়া মাদ্রাসার হেবজো বিভাগের ছাত্র ছিল। আজ সকালে মাদ্রাসার পাঁচতলা ভবনের তৃতীয় তলার বেলকনিতে দাঁড়িয়েছিল লিসান। এসময় তার কাছে থাকা ২০ টাকার একটি নোট দ্বিতীয় তলার টিনের চালের ওপর পড়ে যায়। পরে দ্বিতীয় তলায় নেমে ২০ টাকার নোটটি উদ্ধার করার সময় টিনের চালে হাতের স্পর্শ লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে লিসান। বিষয়টি আমাদের নজরে এলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, তার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড‍্যা থানা এলাকায়। সে ওই এলাকার মজিবর হাওলাদারের ছেলে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy