ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গত কয়েকদিন রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে

2023-05-17T11:32:51+00:00
2023-05-17T11:37:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১১:৩২ এএম  আপডেট: ১৭.০৫.২০২৩ ১১:৩৭ এএম  (ভিজিট : ১৩৯)
X


গত কয়েকদিন রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছিল। যদিও সঙ্গে দমকা বাতাসও ছিল। তবে ঢাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয় ঢাকায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।

আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল নয়টার পর থেকে শুরু হয় বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় কিছুটা স্বস্তি পায় রাজধানীবাসী।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

-বাবু/এ.এস






  বিষয়:   বৃষ্টি 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy