নোয়াখালীতে ট্রাকের চাপায় নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীতে ট্রাকের চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে আটটার দিকে জেলার শহরের মাইজদী টু সোনাপুর

2023-05-17T13:13:05+00:00
2023-05-17T13:13:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে ট্রাকের চাপায় নারীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১:১৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

নোয়াখালীতে ট্রাকের চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে আটটার দিকে জেলার শহরের মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭)। তিনি নোয়াখালীর সদর উপজেলায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , জিতু সকালে বাসা থেকে রিকশায় করে ওই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই  ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।   

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম 




  বিষয়:   নোয়াখালী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy