টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের

2023-05-17T13:19:41+00:00
2023-05-17T13:19:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১:১৯ পিএম   (ভিজিট : ১৪৭)
X

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।


আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) ও একই উপজেলার হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনেই ভাতকুড়া এলাকায় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতো।


পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হাবিল ও রিতা ওই কারখানায় একত্রে কাজ করার সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় অভিমান করে তারা বাসাইল জোড়বাড়ী এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।


পরে সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।


ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক নিহত হাবিলের পরিবারের বরাত দিয়ে বলেন, প্রেমগঠিত কারণে তারা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।


বাবু/জেএম 





  বিষয়:   আত্মহত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy