বিকল্প কর্মসংস্থানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৬ মে) বিকেলে উপজেলা মৎস্য

2023-05-17T13:37:17+00:00
2023-05-17T13:37:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিকল্প কর্মসংস্থানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১:৩৭ পিএম   (ভিজিট : ১৪২)
X

জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ মে) বিকেলে উপজেলা মৎস্য ভবন প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ এবং অসহায় জেলেদের এসব বকনা বাছুর দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলী হায়দার প্রমুখ।

বকনা বাছুর পেয়ে একাধিক সুবিধাভোগী জানান, ‘আগে অবরোধ চলাকালেও সাগরে যাইতাম। পেটের তাগিদে যাওয়া লাগতো। জন্মের পর থেকে মাছ ধরা শিখেছি। এটাই আমগো প্রধান পেশা। কিন্তু সরকার আমাদের জন্য এখন বিকল্প ব্যবস্থা রেখেছে। এখন অবরোধ চললেও সাগরে যাওয়া লাগে না। এই বকনা বাছুর লালন-পালন করে স্থায়ী কিছু করতে পারবো।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, ‘ইলিশ মাছ ধরা থেকে বিরত জেলেদের মান উন্নয়নের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।’

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy