মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালকের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় সাইদুল মল্লিক (২৬) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে

2023-05-17T13:57:51+00:00
2023-05-17T13:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালকের মৃত্যু
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১:৫৭ পিএম   (ভিজিট : ২৪৫)
X

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় সাইদুল মল্লিক (২৬) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের সামচাঁদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদুল মল্লিক উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের সামচাঁদ গ্রামের আজাহার মল্লিকের ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে সাইদুল নামের একজন মোটরসাইকেল চালক তার গাড়িতে করে একজন আরোহী নিয়ে সামচাঁদ এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হন ওই চালক এবং সাথে থাকা আরোহী। পরে তাদের দু'জনকেই কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চালক সাইদুলকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার জানান, দুর্ঘটনার পরে আহত দুজনকে কলাপাড়া নেয়া হয়। সেখানে একজন মারা যায়। 

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy