আদিতমারীতে ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় বুধবার সকালে খড়ি কুড়াতে গিয়ে ঝড়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক

2023-05-17T15:46:03+00:00
2023-05-17T15:46:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদিতমারীতে ঝড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ২৬৬)
X

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় বুধবার সকালে খড়ি কুড়াতে গিয়ে ঝড়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিজলী খাতুন (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত স্কুলছাত্রী ওই ইউনিয়নের রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের মেয়ে এবং মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, খড়ি কুড়াতে স্থানীয় বিপুল হাজির গাছের বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ কয়েকজন শিশু। ঝড়ে বাগানের ভেতরে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy