শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি : খোকন সেরনিয়াবাত

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, সেদিন (বঙ্গবন্ধু হত্যার পর) শেখ

2023-05-17T16:06:05+00:00
2023-05-17T16:06:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি : খোকন সেরনিয়াবাত
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৫৬)
X


বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, সেদিন (বঙ্গবন্ধু হত্যার পর) শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।

আজ বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ১১টায় বরিশাল নগরীর সার্কিট হাউসের বিপরীতে মেয়রপ্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খোকন সেরনিয়াবাত বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন ফিরে এসেছিলেন সেদিন প্রকৃতিও অঝোর ধারায় কেঁদেছিল। সেদিন এয়ারপোর্টে লাখ লাখ জনতার মুখে স্লোগান ছিল ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে।’ শেখ হাসিনা এদেশের মাটিতে পদার্পণ করে বলেছিলেন ‘আমার হারানোর কিছু নাই, পিতা-মাতা-ভাই, আত্মীয় হারিয়ে আমি বাংলার জনগণের কাছে ফিরে এসেছি। আপনারাই আমার আপনজন, আপনারাই আমার আত্মার আত্মীয়। আমরাই আবার গণতন্ত্র উদ্ধার করবো।’

মহানগর যুবলীগের অহবায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল হকঅ্যাড. কে বি এস আহম্মেদ কবির, অ্যাড. লস্কর নুরুল হক, অ্যাড. আনিচ উদ্দিন শহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ অওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

-বাবু/ এ.এস





  বিষয়:   গণতন্ত্র  শেখ হাসিনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy