ঝালকাঠিতে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি রাজাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান আসামি মো.

2023-05-17T16:29:29+00:00
2023-05-17T16:29:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৯৮)
X


ঝালকাঠি রাজাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান আসামি মো. সাকিব (২২)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আসামি সাকিবকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিব হোসেন রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনীকাঠি গ্রামের নূরু হোসেনের ছেলে।

আজ (১৭ মে) সকালে র‌্যাব ৮ এর সদর দপ্তর বরিশাল অধিনায়ক মাহমুদুল হাসান এক সংবাদ সম্মেলন জানান, ভিকটিম গত (৫ মে) সন্ধ্যা ৭ টার সময় তার নিজ বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাগানের মধ্যে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। পরে বাগানের মধ্যে ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারী।

এ ব্যাপারে ঐ দিন রাজাপুর থানায় মেয়েটির বাবা বাদি হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা করে। মামলা রেকর্ড করে আসামি গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির সাথে কথা বলে জানতে পারে আসামি মাদকাসক্ত, এবং এই মেয়েকে প্রথম থেকেই উত্যক্ত করতো, তার একটা টার্গেট ছিল এই মেয়েকে সে ধর্ষন করবে।

র‌্যাব ৮ ও র‍্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গতকাল বেলা ৩টা ৩০মিনিটের সময় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আজ রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

-বাবু/ এ.এস





  বিষয়:   ঝালকাঠি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy