নীলফামারীতে কৃষক লীগ প্রান্তিক চাষীদের ধান কাটল

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

প্রান্তিক চাষীদের ক্ষেতের ধান কেটে দিল জেলা কৃষক লীগের নেত্রীবৃন্দ। মো. ইয়াহিয়া আবিদের নেতৃত্বে প্রান্তিক কৃষক মো. ফজলার

2023-05-17T17:00:58+00:00
2023-05-17T17:00:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে কৃষক লীগ প্রান্তিক চাষীদের ধান কাটল
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২৩০)
X


প্রান্তিক চাষীদের ক্ষেতের ধান কেটে দিল জেলা কৃষক লীগের নেত্রীবৃন্দ। মো. ইয়াহিয়া আবিদের নেতৃত্বে প্রান্তিক কৃষক মো. ফজলার রহমানের ৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন জেলা কৃষক লীগ।

বুধবার (১৭ মে) সকালে নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক উমাপদ অধিকারী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায়, জেলা কৃষক লীগের কর্মী মো. সুহিন আনসারী, জেলা কৃষক লীগের মহিলা নেত্রী শ্রীমতি রত্ন রানী, সদস্য জাকারিয়া, জলঢাকা কৃষক লীগের সভাপতি রুহিত মারুফ সহ জেলা কৃষক লীগের নেতা কর্মীরা।

প্রান্তিক কৃষক মো. ফজলার রহমান বলেন, আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে যখন আমি ধান কাটা নিয়ে খুব কষ্টের মধ্যে পড়েছি তখনই জেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিলেন। এজন্য আমি কৃতজ্ঞ।

জেলা কৃষক লীগের সভাপতি মো. ইয়াহিয়া আবিদ বলেন, ধান কাটার জন্য শ্রমিকের সংকট হওয়ার কারনে কৃষকরা ধান কাটতে পারছে না। তাই আমরা জেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষক ফজলার রহমানের ধান কেটে দেই। আমাদের এই কর্মসূচী অব্যহত থাকবে। কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি রায় বলেন, যদি কোন প্রান্তিক কৃষক আমাদেরকে তার সমস্যা জানায় তবে আমরা তখনি সেই কৃষকের পাশে দাঁড়াবো।

-বাবু/ এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy