বগুড়ায় জমিজমা বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়া সদরে জমিজমা বিরোধের জের ধরে জীবন নাহার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত

2023-05-17T17:11:35+00:00
2023-05-17T17:11:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় জমিজমা বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৫:১১ পিএম   (ভিজিট : ১৮৮)
X


বগুড়া সদরে জমিজমা বিরোধের জের ধরে জীবন নাহার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত জীবন নাহার ওই গ্রামের পলাশের স্ত্রী।

বুধবার (১৭ মে) উপজেলা রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার বিকেলে বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী।

নিহত জীবন নাহারের স্বামীর বড় ভাই রাজু আহমেদের অভিযোগ করে বলেন, একই এলাকার মৃত ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমান মিস্টারের সাথে বাড়ির সামনে দুই শতক জায়গা নিয়ে প্রায় ১৫ বছর ধরে আদালতে মোকদ্দমা চলছে। পুলিশ সদস্য মিস্টার ছুটিতে এসে পূর্বপরিকল্পিত ভাবে আমার ভাই এর স্ত্রী জীবন নাহারকে প্রকাশ্য দিবালোকে মাথায় আঘাত করে হত্যা করে।
  
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু বলেন, ওই জমি নিয়ে বেশ কয়েকবার মীমাংসা সভা করে দিয়েছেন।
 
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমার বিরোধ নিয়ে ওই গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

-বাবু/ এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy