পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ প্রশিক্ষণের উদ্বোধন

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ উপলক্ষে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী গণের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা

2023-05-17T17:55:15+00:00
2023-05-18T15:32:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ প্রশিক্ষণের উদ্বোধন
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৫:৫৫ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৩ ৩:৩২ পিএম  (ভিজিট : ২১৮)
X


পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ উপলক্ষে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী গণের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

চারদিন ব‌্যাপী এ কর্মশালার আজ বুধবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক, সাইফ, মিজান স্মৃতি সভাকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদসহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের অন্যান্যরা। পরে জেলা বিসিক কার্যালয়ের সভাকক্ষে ১ জন সুপারভাইজিং কর্মকর্তা ও ৪১ তথ্য সংগ্রহকারী কর্মকর্তার অংশগ্রহনে চারদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অনুষ্ঠানে আপনারা এ বিষয়টি নিয়ে সততা ও ধৈর্যের সাথে কাজ করবেন। যাতে রাষ্ট্রের সঠিক পরিকল্পনা গ্রহন করা সম্ভব হয়। আপনারা এখান থেকে যে তথ্য সংগ্রহ করবেন সেখানে ৫ জন যদি ৫টি তথ্য ভুল করে তবে সারা বাংলাদেশে দেখবেন কয়েক লাখ তথ্য ভুল হয়ে গেছে। তখন ভয়ানক একটা অবস্থা তৈরি হবে। সুতরাং আপনাদের কাজে সততা ও নৈতিকতা রাখার জন্য বলছি। ধৈর্য নিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজে আপনারা অংশগ্রহন করছেন। এখানে কোনভাবেই ভুল করা যাবে না।

-বাবু/ এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy