কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক কোনো কাজে আসবে না। সঠিক সময়েই

2023-05-17T21:26:41+00:00
2023-05-17T21:26:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না : তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৬২)
X

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক কোনো কাজে আসবে না। সঠিক সময়েই নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না। বরং বিএনপি নির্বাচনে না এলে আঁস্তাকুড়ে চলে যাবে।

বুধবার (১৭ মে) ভোলা জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নাকি ক্ষমতা হারানোর ভয়ে আছে, বরং বিএনপিই ভয় পেয়ে নির্বাচনে আসতে চায় না। বিএনপির একটাই কাজ শুধু সরকারের বদনাম করা। দেশের কোনো উন্নয়ন তারা করতে পারে না। 

এ সময় তিনি ১৯৮১ সালে শেখ হাসিনার দেশে ফেরার সময়ের স্মৃতিচারণ করেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক চেষ্টা হয়েছিল। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি। সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিল। আমরা স্লোগান দিয়েছিলাম- ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

সভায় তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy