ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের যাত্রীসহ উভয় যানের চালকসহ কমপক্ষে ২৫

2023-05-18T08:14:14+00:00
2023-05-18T08:14:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৫
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:১৪ এএম   (ভিজিট : ১৫৮)
X

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের যাত্রীসহ উভয় যানের চালকসহ কমপক্ষে ২৫ জন আহতের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় স্থানীয় একটি ওষুধের দোকান এবং একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সরেজমিন সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পরিবহন বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা নামক স্থানে পৌঁছালে চৌরাস্তা মোড় নেওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোয়ালমারী মহিলা কলেজ অভিমুখী একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে দুর্ঘটনার সময় দোকান দুটি বন্ধ ছিল। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ২৫ জন আহত হন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বাস এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ যান-চলাচল স্বাভাবিক রাখতে এখনো ঘটনাস্থল অবস্থান করছে। ফরিদপুর থেকে রেকার এনে ড্রাম ট্রাক এবং বাস থানায় নিয়ে আনার জন্য কাজ চলছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy