শাহজালালে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।বৃহস্পতিবার

2023-05-18T18:17:13+00:00
2023-05-18T18:17:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজালালে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। 

বৃহস্পতিবার (১৮মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন। 

কাস্টম সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। অতরপর বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। 

সূত্রে আরও জানা যায়, বিমানটির ভেতরে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা এবং সেগুফতা মাহজাবিনের নির্দেশে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার ২০৪টি সোনার বারের ওজন প্রায় ২৩কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। 





  বিষয়:   শাহজালাল  স্বর্ণ  জব্দ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy