আখাউড়ায় দলিল জালিয়াতির মাধ্যমে নাম-খারিজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আখাউড়ায় রেজিস্ট্রি দলিলের পাতা বদল করে জালিয়াতির মাধ্যমে নাম-খারিজ করার অভিযোগ উঠেছে পৌর শহরের তারাগন গ্রামের মৃত খোকন

2023-05-18T18:36:41+00:00
2023-05-18T18:53:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় দলিল জালিয়াতির মাধ্যমে নাম-খারিজ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৬:৩৬ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৩ ৬:৫৩ পিএম  (ভিজিট : ৪১২)
X

আখাউড়ায় রেজিস্ট্রি দলিলের পাতা বদল করে জালিয়াতির মাধ্যমে নাম-খারিজ করার অভিযোগ উঠেছে পৌর শহরের তারাগন গ্রামের মৃত খোকন খানের ছেলে নাহিদ খানের বিরুদ্ধে। রেজিস্ট্রিকৃত অছিয়ত দলিলের দুইটি পাতায় সাব রেজিস্ট্রি অফিসের সিল মোহর ও সই জাল করে নাম-খারিজ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

নাহিদ খানের চাচাতো ভাই জুয়েল খান উপজেলা পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান সেল্ফি ফ্যাশনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ওইসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জুয়েল খান তার লিখিত বক্তব্যে বলেন, এ সম্পত্তিতে আমারও স্বার্থ জড়িত রয়েছে। আমাদের পূর্ব পুরুষের পৈত্রিক সম্পত্তি আমার চাচা মৃত খোকন খান তার নামে বিএস খতিয়ান রের্কড করেন। এবং মারা যাওয়ার আগে এক ছেলে ও পাঁচ মেয়ের নামে গত ০৩/০৪/২০২২ইং তারিখে আখাউড়া রেজিস্ট্রি অফিসের ১৩নং অছিয়ত নামা দলিল করে যান। আমার চাচার মৃত্যুর পর আমার চাচাতো ভাই মো. নাহিদ খান অছিয়ত নামা দলিলের তফছিলের পাতা বদলিয়ে সেখানে পরিমাণ কমবেশি করে তার নামে ৫০৯২/২২-২৩ মোকদ্দমা মূলে নাম খারিজ করেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে, উক্ত খারিজের আবেদনে দাখিলকৃত দলিলের তফছিলের দুটি পাতা মূল দলিলের পাতার সাথে গড়মিল রয়েছে। তিনি আরও অভিযোগ করেন আখাউড়া রেজিস্ট্রি অফিসের একজন মুহুরির সহকারীর সহায়তায় তার ভাই নাহিদ খান সরকারি সিল মোহর তৈরি করে অছিয়ত দলিলের পাতা দুটি পরির্বতন করে তার নামে পরিমাণে বেশি খারিজ করেন। এ বিষয়ে তিনি লিখিত আকারে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগ করেছেন। 

এ ব্যাপারে নাহিদ খান বলেন, আমার বিরুদ্ধে আমার চাচাতো ভাই জুয়েল খান মিথ্যা অভিযোগ করেছে। উল্লেখিত সম্পত্তি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং ওই নাম-খারিজে পরিমাণ ভুল হওয়ায় তা সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। 

এ বিষয়ে আখাউড়ার সাব-রেজিস্ট্রার সায়মন ইমতিয়াজ বলেন, আমার অফিসের রেজিস্ট্রিকৃত দলিলে কোন জালিয়াতি হয়নি। অফিসের বাইরে কী হয়েছে তা আমি জানি না।

বাবু/জেএম 




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy