বাংলামোটরে টাইলসের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট

2023-05-18T18:56:12+00:00
2023-05-18T18:56:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলামোটরে টাইলসের দোকানে আগুন
নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

রাজধানীর বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা বিকেল ৫টা ৫৮ মিনিটে বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবরও আসেনি আমাদের কাছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy