কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার

2023-05-18T19:29:47+00:00
2023-05-18T19:29:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৬৮)
X

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার জিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অভিযান চালিয়ে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে এনআর প্লাজা মার্কেটে সম্রাট কসমেটিকসকে ৫ হাজার টাকা, রিফাত কসমেটিকসকে ৩ হাজার টাকা ও সুপার মার্কেটে শাড়ি মেলাকে একই অপরাধে ৩ হাজার টাকা। ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, মার্কেটিং ইন্সস্পেক্টর শফিউল আজম প্রমুখ অভিযানে অংশ নেন।  

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy