বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা ইয়াসমিন (৩০) উপজেলার কুতুবপুর

2023-05-18T19:47:54+00:00
2023-05-18T19:47:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৫২)
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা ইয়াসমিন (৩০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।   

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুস্তম মিয়ার বাড়িতে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতের দিকে সাবিনা পরিবারের সদস্যদের অজান্তে স্বামীর বসতঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy