সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৭ স্বর্ণবার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় ৬৮ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় স্বর্ণ

2023-05-19T07:32:10+00:00
2023-05-19T07:32:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৭ স্বর্ণবার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭:৩২ এএম   (ভিজিট : ১১২)
X

সাতক্ষীরায় ৬৮ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় স্বর্ণ চোরকারবারীর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।


বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোস্ট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণেরর বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে টহল দল ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা। 


তিনি আরও জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তাছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy