ভোলায় খাল থেকে মৃত হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে চরপাতিলার খাল থেকে একটি ভাসমান মৃত চিত্রা হরিণ উদ্ধার করেছে কুকরি-মুকরি রেঞ্জেরবন-বিভাগ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আইচা

2023-05-19T11:39:30+00:00
2023-05-19T11:39:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় খাল থেকে মৃত হরিণ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:৩৯ এএম   (ভিজিট : ২৮৬)
X

ভোলার চরফ্যাশনে চরপাতিলার খাল থেকে একটি ভাসমান মৃত চিত্রা হরিণ উদ্ধার করেছে কুকরি-মুকরি রেঞ্জের বন-বিভাগ।


বৃহস্পতিবার রাতে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা এলাকার খাল থেকে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত হরিণটি খালে ভেসে আসে।


চর কুকরি-মুকরি বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস বলেন, চরপাতিলা খালে ভাসমান অবস্থায় একটি মৃত হরিণ ভাসতে দেখে স্থানীয়রা কুকরি-মুকরি বন বিভাগকে খবর দেয়।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৬ কেজি ওজনের একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। এটি চিত্রা হরিণ বলে জানায় বন বিভাগ।


তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার পর ভারী টানা বর্ষণের কারণে হরিণটি উঁচু স্থানে যেতে না পারায় পানিতে পরে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মৃত চিত্রা হরিণটি মাটিতে পুঁতে ফেলা হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy