মস্কোয় বাংলাদেশের অনুষ্ঠানে কূটনীতিকদের মেলা

বুলেটিন নিউজ ডেস্ক

প্রবাস

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে মস্কোয় বাংলাদেশ দূতাবাস স্থানীয় একটি হোটেলে এক সংবর্ধনা সভার

2023-05-19T16:42:02+00:00
2023-05-19T16:42:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মস্কোয় বাংলাদেশের অনুষ্ঠানে কূটনীতিকদের মেলা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪:৪২ পিএম   (ভিজিট : ২১৩)
X


বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে মস্কোয় বাংলাদেশ দূতাবাস স্থানীয় একটি হোটেলে এক সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকরা, মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, অন্যান্য মার্কিন কূটনীতিকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ মে) ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, ভারতসহ ষাটের অধিক দেশের রাষ্ট্রদূত, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শীর্ষস্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।

রাষ্ট্রদূত কামরুল আহসান বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা তুলে ধরেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রথম সোভিয়েত ইউনিয়ন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের যে ভীত রচিত হয়েছিল, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালের সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হয় বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ইউরিয়েভিচ রুদেনকো বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, রাশিয়া যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাইন ও ডুবে থাকা জাহাজ উত্তোলন করে বন্দরটিকে আবার সচল করে তোলে।

উপপররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসার পাশাপাশি দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও বাংলাদশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   মস্কো  কূটনীতিক 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy