আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।শুক্রবার (১৯ মে) রাত সাড়ে

2023-05-20T07:28:13+00:00
2023-05-20T07:28:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমতলীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:২৮ এএম   (ভিজিট : ১০৯)
X

বরগুনার আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, আমতলীর উত্তর ঘোপাখালি এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও যুগীয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরহাদ তালুকদার (৪০)।

ওসি বলেন, তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাদের ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy