কালিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ১ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কালিগঞ্জে সুগার মিলের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ বিশ্বাস (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।শুক্রবার (১৯

2023-05-20T10:26:58+00:00
2023-05-20T10:26:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ১ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১০:২৬ এএম   (ভিজিট : ১১৫)
X

ঝিনাইদহের কালিগঞ্জে সুগার মিলের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ বিশ্বাস (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ বিশ্বাস দুলাল মুন্দিয়া গ্রামের মৃত বুধই বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ শহর থেকে দুলাল মুন্দিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল মজিদ।

পথে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছালে যশোরগামী কাভার্ডভ্যানটি তার বাইসাইকেলকে চাপা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy