ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশিকুর রহমান নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত

2023-05-20T10:32:12+00:00
2023-05-20T10:32:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১০:৩২ এএম   (ভিজিট : ১৫৬)
X

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আশিকুর রহমান নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আশিকুর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর রেল কলোনির তফিল উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত পাঁচজন। এ ঘটনায় নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকেলে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হরিশ্বর ও নিজপাড়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার আয়োজন করেন। খেলায় আতিকুর ও আশিকুরের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আতিকুর ও আশিকুর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশিকুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy