প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১১:৪৮ এএম (ভিজিট : ১৯০)

X
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে ঝড়ে পড়া থাকা গাছে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন-বগি লাইনচ্যুতের ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া বনে এ ঘটনা ঘটে।
সরজমিন ঘটনাস্থলে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে আছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী দল যাচ্ছে বলে বাংলাদেশ বুলেটিনকে ঘটনাস্থল থেকে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ভোরে ঝড় হয়েছে। ঝড়ে গাছ ভেঙে রেল লাইনের উপর পড়ে। লাইনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ভানুগাছ ষ্টেশন মাষ্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে ঝড়ে গাছ পড়ে ট্রেন ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতের এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আর কালনী এক্সপ্রেসের শিডিউল বাতিল করা হয়েছে।
বাবু/জেএম