চীনা দূতাবাসের রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ উপজেলার কেরুনতলী রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেছেন।২০

2023-05-20T18:03:45+00:00
2023-05-20T18:03:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীনা দূতাবাসের রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ২০৪)
X


ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ উপজেলার কেরুনতলী রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেছেন।

২০ মে (শনিবার) দুপুর ১ টারদিকে প্রতিনিধি দলটি টেকনাফ উপজেলার কেরুনতলীস্থ রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেন।

এসময় ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ওয়েন ইয়াও এর নেতৃত্বে জিঝািয়া ফেং, চেন জিং, ইয়াও সাথে থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ঘাটে রোহিঙ্গাদের জন্য নির্মিত সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শন টীমের সাথে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার খালিদ হোসেন এবং টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান জানান, চীনা রাষ্ট্রদূতের একটি দল টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেন। এবং প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন শেষে প্রতিনিধি দল দুপুর দেড়টারদিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy